Publisher
১ জুন ২০২১, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে  গ্যাস ট্যাবলেট খেয়ে এনামুল হক (৫৫) নামের এক ধান ব্যবসায়ীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত এনামুল উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ১ জুন মঙ্গলবার দুপুরে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। তবে তিনি দীর্ঘদিন  ধরে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মানষিক চাপে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নশরতপুর ইউনিয়নের পুশিন্দা সরদার পাড়ার এনামুল হক বেশ কয়েকটি এনজিও (ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, দাবী ও জাগরণী) থেকে ঋণ নিয়ে ধানের ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা মন্দা যাওয়ায় নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। ফলে বেশ কয়েকদিন ধরে এনজিওর মাঠকর্মীরা কিস্তির জন্য চাপ দেন। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়।

একপর্যায়ে মঙ্গলবার ভোরে গ্যাস ট্যবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।

এ প্রসঙ্গে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০