Publisher
১৮ এপ্রিল ২০২১, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় তুচ্ছ ঘটনায় ইফতারের পূর্বে বাড়িঘর ভাংচুর ,আহত-৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৪জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতারের পূর্বে মহিপুর বারইপাড়া কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর বরই পাড়া কালীতলা এলাকার দিনারের ছেলে আশিক (১৮) স্ত্রী রাশেদা খাতুন (৪০) প্রতিবেশী বেলাল(৪২) ও তার স্ত্রী সাহানা খাতুন(৩৫) আহত হয়েছে।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জানা যায়, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর(বারইপাড়া) এলাকায় গত চার দিন পূর্বে করতোয়া নদীর পারের জমিতে দাঁড়িয়ে মাছ ধরছিল। ওই নদীর পাড়ে জমির ধান নষ্ট হওয়াকে নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয় হাজিপুর এলাকার মনসের আলী ও দিনারের সাথে।
এ ঘটনায় পৌর শহরের হাজীপুর এলাকার মনছেরের ছেলে হেলালসহ নাহিদ, জাকারিয়া, আলিফ, আরিফ, রাখি আরো ৬ জন চারটি মোটর সাইকেল নিয়ে ইফতারের পূর্ব মূহুর্তে দেশীয় অস্ত্র নিয়ে দিনারের বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। সন্ত্রাসীরা দিনারের ছেলে আশিক ও স্ত্রী রাশেদা খাতুন কে পেয়ে বেধড়ক মারপিট এবং ভাংচুর করে। এসময় তার বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নেয়। সন্ত্রাসীদের মারপিটের সময় প্রতিবেশী বেলাল ও তার স্ত্রী সাহানা খাতুন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ তৈরীর চেষ্টা করলে একটি মোটরসাইকেল রেখে পালিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে রাশেদা খাতুন বলেন, আমি ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি এ সময় দশ-বারোজন ছেলে এসে আমাদের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে ১ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে দিনার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০