news desk
১৮ অক্টোবর ২০২০, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে মথুরাপুর ইউপি,উপ-নির্বাচন, ভোটের মাঠে নৌকা-ঘোড়ার লড়াই  

বদলগাছী (নওগাঁ)ঃ  নওগাঁর বদলগাছী উপজেলার ২নং মথুরাপুর ইউপির উপনির্বাচন আগামী ২০ অক্টোবর।  আর এই ইউ পি উপ নির্বাচন কে ঘিরে  প্রচার প্রচারনায় বাস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামীলীগ মনোনীত  প্রার্থী মথুরাপুর ইউনিয়ন আওয়ালীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা নৌকা মার্কা। সতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু ঘোড়া মার্কা ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আর এক  সাবেক সাধারন সম্পাদক       মোঃ হেলাল হোসেন মটরসাইকেল মার্কা নিয়ে সতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন।প্রার্থী ও প্রার্থীর কর্মীরা তাদের নিজের মার্কা নিয়ে রাত দিন প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।ইউনিয়নের বিভিন্ন বাজার, চায়ের দোকান, হোটেল সহ প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউপি নির্বাচনীয় নিজ নিজ প্রর্তীক নিয়ে প্রার্থীরা বিভিন্ন আশ্বাস দিয়ে ভোট দাবী করছে। আবার অনেকেই ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে তাদের বিভিন্ন কাজের সহযোগীতা সমস্যা ভিত্তিক রাস্তা ঘাট পাকা করানোর আশ্বাস দিয়ে নিজের জনপ্রিয়তা ভোটারদের কাছে তুলে ধরছে।কোন  প্রার্থী  আবার বংশ পরিচয়ে নতুন পুরাতন আত্নীয় স্বজনদের আলোচনা সাপেক্ষে ভোট দাবী করছে। তাছাড়া বিভিন্ন হাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মতবিনিময় করে ভোট দাবী করছে। উপজেলার মথুরাপুর ইউপির মোট ভোটার সংখ্যা ১৯,১৭৬ জন, এর মধ্যে পুরুষ ৯,৫৪৭ জন, ও মহিলা ৯,৬২৯ জন। সরেজমিনে এলাকা ঘুরে ভোটারদের কাছ থেকে জানা যায় তারা তাদের মুল্যবান ভোট যোগ্য প্রার্থী দেখে প্রদান করবেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ শফি উদ্দীন শেখ বলেন বদলগাছী উপজেলার ২নং মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান দায়িত্ব থাকা কালিন সময় গত ২৯ জুন মৃত্যু বরণ করায় উক্ত ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির বলেন ভোট বিষয়ে কোন প্রার্থী যদি আইন লঙঘন করে কাউকেই ছাড় দেওয়া হবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০