news desk
২১ ডিসেম্বর ২০২০, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় আনসার বাহীনির গাড়ি চাপায় সাংবাদিক নিহত

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাইনচটকি এলাকায় সড়ক দূর্ঘটনায় মোস্তাফিজুর রহমান রাব্বি (২৪) নামের এক সংবাদ কর্মী নিহত হয়েছেন। রবিবার সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ঢাকা প্রতিদিন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি হিশেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে বিপরিত দিক থেকে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহীনির একটি প্রিজন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাব্বি। পরে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জিতু বাইনচটকি এলাকার সাবেক ইউপি সদস্য শাহীন জোমাদ্দারের ছেলে।

এ ঘটনায় বরগুনা-পাথরঘাটা সড়ক অবরুদ্ধ করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির প্রিজন ভ্যান ভাঙচুর করে, চালক মিজানুর রহমান ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির চার সদস্যকে বাইনচটকি স্কুলে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি দূর্ঘটনার কারন খুঁজে বের করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০