Publisher
২ মে ২০২১, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ফ্রি অক্সিজেন ব্যাংক চালু করল বাসদ

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি :করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনায় চালু হতে যাচ্ছে ফ্রি অক্সিজেন ব্যাংক। আজ রবিবার সকালে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান দলটির বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল বিভাগীয় সমন্বয়কারী প্রকৌশলী ইমরান হাবিব রোমান এবং বরিশাল জেলার সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্ত্তী।

মতবিনিময় সভায় ডা. মণিষা চক্রবর্ত্তী জানান, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ বাংলাদেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিদিন প্রায় আড়াই হাজার করোনা রোগী শণাক্ত হচ্ছে ও শতাধিক রোগী মৃত্যুবরণ করছে। বেশিরভাগ হাসপাতালে রোগী ধারণক্ষমতা কম, রয়েছে অক্সিজেনের স্বল্পতা।

ভারতে করোনা মহামারির ভয়াবহ চিত্রের কথা তুলে ধরে তিনি বলেন, যেসব করোনা আক্রান্ত রোগীরা বাসায় বসে চিকিৎসা নেন, তাদের অনেকেরই অক্সিজেনের মাত্রা কমে গেলে বাড়িতে অক্সিজেন সরবরাহ করার কোনো সরকারি আয়োজন বরগুনায় নেই। তাই প্রাথমিকভাবে পাঁচটি অক্সিজেন সিলিন্ডারসহ পালস অক্সিমিটার নিয়ে এই অক্সিজেন ব্যাংক শুরু করা হচ্ছে। যাতে যেকোন করোনারোগী তাদের প্রয়োজনে বিনামূল্যে এ অক্সিজেন সংগ্রহ করতে পারেন।

ডা. মনিষা চক্রবর্ত্তী আরো বলেন, রাজনীতি মানে দেশ প্রেম, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাসদের পক্ষ থেকে তারা মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাসদ’এর বরগুনা জেলা সমন্বয়কারী ফেরদৌস আহমেদ এবং সদস্য গোবিন্দ মালাকারসহ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০