Ritesh Beghi
২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানিসম্পদমন্ত্রীর স্বাক্ষর জাল করে জমি লিজের চেষ্টা, অতঃপর…

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের আব্দুর রহিম (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশে পানিসম্পদমন্ত্রীর ভুয়া সিল তৈরি করে এবং স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-১) এর নির্বাহী প্রকৌশলীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট স্বাক্ষর যাচাই করে নিশ্চিত হন যে, এটি মন্ত্রীর প্রকৃত স্বাক্ষর নয়।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে অভিযুক্তরা পূর্বে জমা দেওয়া আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নির্বাহী প্রকৌশলী বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৭৩ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০