ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 55

দেশের নারী ক্রিকেটারদের বিপিএল নিয়ে এতদিন ছিল আশ্বাসের কথা। তবে এবার চূড়ান্ত ঘোষণাই দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।

নারীদের আইপিএল, নারীদের বিগ ব্যাশ। এছাড়া দ্য হান্ড্রেডেও নারীদের জন্য আলাদা টুর্নামেন্ট। এবার বাংলাদেশও নিয়ে আসছে নারীদের বিপিএল।

আজ ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে নারীদের বিপিএল চালুর ঘোষণা দিয়েছে বিসিবি।

প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে প্লেয়ারদের দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ার আনার সুযোগ তো থাকছেই।

নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।

সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে নারী বিপিএল শুরুর ঘোষণা দিল বিসিবি

আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬