news desk
১১ মার্চ ২০২১, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কোস্ট গার্ড এর বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক- ১৯

অদ্য রাত ২ টা ৩০ থেকে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা ও স্টেশান গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জ সদর থানার মুক্তারপুর ব্রীজ সংলগ্ন ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দূর্গাবাড়ি, বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান পরিচালনা করে ১৯ জন আসামীসহ ০৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

মুন্সিগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার, কমান্ডার এ টি এম রেজাউল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল এর নেতৃতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকার দশটি কারখানা (তম্নয় ফিসিং নেট ইন্ডাঃ লিঃ, হাবিব ফিসিং নেট ইন্ডাঃলিঃ, জয়নাল ফিসিং নেট ইন্ডাঃলিঃ, রহিম ফিসিং নেট ইন্ডাঃলিঃ জয়নাল ফিসিংনেট ইন্ডাঃ সুমন ফিসিংনেট ইন্ডাঃ বাচ্চু ছৈয়াল ফিসিংনেট ইন্ডাঃ, মানিক ফিসিংনেট ইন্ডাঃ, খোকন ফিসিংনেট ইন্ডাঃ, মের্সাস তালুকদার ফিসিংনেট ইন্ডাঃ ও একতা ফিসিংনেট ইন্ডাঃলিঃ) থেকে সর্বমোট ০৩ কোটি ৩৪ লক্ষ ১হাজার ৫০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০কোটি ২০লক্ষ ৪৫ হাজার টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ (সহকারী কমিশনার-ট্রেজারী শাখা)।

আটককৃত আসামীসহ জব্দকৃত জালগুলো পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিজস্ব প্রতিবেদক,
মুন্সিগঞ্জ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০