admim
২৬ মে ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলন ১ জুন, আসছেন ২৫০ বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে গত ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এবার চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ। যার দিনক্ষণও চূড়ান্ত হলো অবশেষে।

সোমবার বিডার প্রধান আশিক চৌধুরী ফেসবুকে দেওয়া এই পোষ্টে বহুল প্রত্যাশিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছেন। যেখানে অংশ নেবেন চীনের ২৫০জন বিনিয়োগকারী। বিনিয়োগ সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।

ফেসবুকে দেওয়া পোস্টে আশিক চৌধুরী জানিয়েছেন, ‘বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী ১ জুন ২০২৫ তারিখে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন, যার মধ্যে Fortune 500 এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণও অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের ৪টি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।’

চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে এই বিনিয়োগকারীরা আসছেন জানিয়ে বিডা প্রধান লিখেছেন, ‘বাংলাদেশে এই প্রথম এক দেশ থেকে একসঙ্গে এত বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন। চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও হচ্ছেন এই ডেলিগেশনের লিডার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০