admim
২৭ মে ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে আম্পায়ারিং করবেন কারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (২৮ মে) মাঠে গড়াতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি-ই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০