ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে: ফরিদপুর এসপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / 114

গত কয়েকদিনের শীতে নাকাল ফরিদপুরবাসী। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এইসব ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবা। রোববার রাতে আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মধুমতি নদী ভাঙ্গন কবলিত তীরবর্তী এলাকা, বায়ালমারী উপজেলার রেলষ্টেশনে গিয়ে তিনি এসব কম্বল বিতরণ করেন।

এ সময় আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাইল ইসলাম, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ডিও ওয়ান আনোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতে কষ্ট না পায় এই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে: ফরিদপুর এসপি

আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০