ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারা ভবানিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / 149

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ  আগামী ১৬ জানুয়ারী রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল মালেক মন্ডলের পক্ষে গনসংযোগ ও জনগনের কাছে ভোট চাইতে মাঠে নেমেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা। রোববার সকাল থেকেই উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারন ভোটারদের কাছে সরকার মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডলের নৌকা প্রতিকের ভোট প্রার্থনা করেন।

বেলা সাড়ে ১১ টার দিকে ভবানীগঞ্জ ইসলাম ব্যাংকের সামনে নৌকার পক্ষে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের এক পথ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আফছার আলী

মাষ্টার, প্রদীপ কুমার সিংহ, আব্দুল খালেক, মোবারক হোসেন, আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ নৌকার মনোনীত মাঝি মেয়র আব্দুল মালেক মন্ডলকে ভোট দিয়ে ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ড ধরে রাখার আহবান জানান।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগমারা ভবানিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

আপডেট সময় : ১২:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১