Publisher
১৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবস উপলক্ষে আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল

অনলাইন ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প ও এয়ার শো আয়োজনের কারণে আজ মঙ্গলবার ৪০ মিনিট মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল সোমবার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে জানায়, প্যারাট্রম্পারদের নিরাপত্তার স্বার্থে ওই দিন সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে এই সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করছে।

এদিকে মেট্রো রেল প্যাসেঞ্জার কমিউনিটির মেসেঞ্জার গ্রুপে দেওয়া তথ্য অনুযায়ী, পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজিত এয়ার শো দেখতে আগত যাত্রীরা সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আগারগাঁও স্টেশনে নামার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের উদ্দেশে আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেন ও স্টেশন এলাকায় পানাহার না করা, পরিচ্ছন্নতা বজায় রাখতে যাত্রীদের সহযোগিতা করা।

মেট্রো রেল কর্তৃপক্ষ ও যাত্রী কমিউনিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিজয় দিবসের কর্মসূচি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের নির্ধারিত সময় ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১০

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১১

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৩

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৪

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

১৬

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১৭

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১৮

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১৯

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

২০