Publisher
১০ অগাস্ট ২০২৩, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট

অনলাইন ডেস্ক: পরিবর্তন করে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। একই দিন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিলো, ২৫ আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা আর ১৬ দিন পর থেকেই বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের খেলা দেখতে টিকিট কেনা শুরু করতে পারবেন। স্বাভাবিক ভাবেই উদ্বোধনী ম্যাচ, ভারত-পাকিস্তান ম্যাচ এবং ফাইনাল নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।

তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যারা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাদের ১৫ আগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নাম ‘রেজিস্টার’ করতে হবে https://www.cricketworldcup.com/ এই ঠিকানায় গিয়ে। টিকিটের চাহিদা কেমন থাকবে, তার ওপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগেই জানিয়েছিল, অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। তাহলেই মাঠে ঢোকা যাবে।

২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুভানান্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩১ আগস্ট চেন্নাই, দিল্লি এবং পুণেতে ভারতের যে ম্যাচগুলো রয়েছে তার টিকিট বিক্রি শুরু হবে। ১ সেপ্টেম্বর ভারতের যে ম্যাচ ধর্মশালা, লখনৌ এবং মুম্বাইয়ে রয়েছে সেগুলোর টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর বেঙ্গালুরু এবং কলকাতায় ভারতের যে ম্যাচগুলো রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।

৩ সেপ্টেম্বর শুরু হবে আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করা হবে।

বিভিন্ন কেন্দ্রে টিকিটের দামও আলাদা হতে যাচ্ছে। অর্থাৎ, মুম্বাই বা চেন্নাইয়ে টিকিটের দাম যা থাকবে, কলকাতায় টিকিটের দাম এক হবে না। গত ১০ জুলাই ইডেনে ম্যাচ দেখার জন্য পাঁচ রকম টিকিটের প্রস্তাবিত দাম ঘোষণা করা হয়েছিল। ৬৫০ রুপি থেকে ৩০০০ রুপির মধ্যে কলকাতার ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে।

সিএবি কর্তারা দাবি করেন, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই টিকিটের দাম স্থির করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের। ইডেনের আপার টায়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকে বসে খেলা দেখতে চাইলে ১০০০ রুপির টিকিট কাটতে হবে। ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি করে।

তবে এত কম খরচে বিশ্বকাপের বাকি চারটি ম্যাচ দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০