Ritesh Beghi
১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যের সংকট আর ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) মূল্যবান ধাতুটির দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ডলারের দুর্বলতায় স্বর্ণের দাম বেড়েছে। এটি সামনে আরও প্রভাব ফেলতে পারে।

এদিন স্পট গোল্ড ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৮৫.৭৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের মধ্যে এটি ৪,৭২৩.২১ ডলারে পৌঁছায়, যা ২০ মার্চের পর সর্বোচ্চ। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৮ শতাংশ বেড়ে ৪,৭১৩.৪০ ডলারে ওঠে। মার্কিন ডলার সূচক ০.২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত পণ্য (যেমন স্বর্ণ) আরও সাশ্রয়ী হয়ে ওঠে।

মারেক্স-এর বিশ্লেষক অ্যাডওয়ার্ড মেয়ার বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পুনরায় চালু না করেও দুই-তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে পারে—এমন আলোচনা শেয়ারবাজারকে চাঙ্গা করেছে এবং স্বর্ণের দামও বাড়িয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সংঘাত শেষ করতে তেহরানের সঙ্গে কোনো চুক্তি বাধ্যতামূলক নয়। তিনি আজ জাতির উদ্দেশে ভাষণে ইরান পরিস্থিতি নিয়ে আপডেট দেবেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে পারে—এমন আশায় বৈশ্বিক শেয়ার ও বন্ড বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে সুদের হার বাড়ার সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম বৃদ্ধির গতি কিছুটা সীমিত থাকতে পারে বলে বিশ্লেষকদের মত।

গত মার্চে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমেছে, যা অক্টোবর ২০০৮-এর পর সবচেয়ে বড় মাসিক পতন। ইরান যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) পর ডলার নিরাপদ বিনিয়োগ হিসেবে শক্তিশালী হয়ে ওঠা এবং কঠোর মুদ্রানীতির প্রত্যাশা বৃদ্ধিই এর কারণ।

স্বর্ণ সাধারণত কম সুদের হারের পরিবেশে ভালো করে, কারণ এটি কোনো সুদ দেয় না। বিশ্লেষকদের মতে, যদি ভূরাজনৈতিক উত্তেজনা আরও কমে, তাহলে আবার সুদ কমানোর প্রত্যাশা বাড়তে পারে, যা স্বর্ণের জন্য সহায়ক হবে।

অন্যদিকে স্বর্ণের দাম বাড়ার দিনে স্পট সিলভার ০.৮ শতাংশ কমে ৭৪.৫৩ ডলারে নেমেছে, প্লাটিনাম অবশ্য ০.৭ শতাংশ বেড়ে ১,৯৬৩.২২ ডলারে এবং প্যালাডিয়াম ০.৬ শতাংশ বেড়ে ১,৪৮৪.৮৪ ডলারে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০