Ritesh Beghi
২৯ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ মূল্যবান ধাতুটির ওপর চাপ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স ৪,০৬১.৩৫ ডলারে নেমে আসে। আগস্ট মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সও ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৪,০৭৬.৪০ ডলারে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো স্বর্ণের মাসিক দরপতনের পথে রয়েছে বাজার, যেখানে মোট পতন প্রায় ১০.৪ শতাংশ।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক হামলার ঘটনায় তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি ও সুদহার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

রোববার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যুদ্ধবিরতির চুক্তি না মানলে ইরানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

তবে একই দিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তেহরান ও ওয়াশিংটন সাম্প্রতিক সংঘাত বন্ধ করে হরমুজ প্রণালি ইস্যুতে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে।

বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের উচ্চ মূল্য মূল্যস্ফীতি বাড়াতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদহার বাড়ানোর দিকে ঠেলে দেয়। আর সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

স্বর্ণের দাম কমার পাশাপাশি স্পট সিলভারের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮.৫১ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১,৬৩০.১৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১,২১৮.৯২ ডলারে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০