news desk
১২ অক্টোবর ২০১৯, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে সৌদিআরবে প্রতিবাদ সভা

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব মদিনা মানোয়ার প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলাদেশ প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ কে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার পবিত্র নগরীর একটি কমিনিউটি সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মদিনায় চেঞ্জ টিভির প্রতিনিধি জাহেদ চৌধুরীর সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশ কমিউনিটি আহবায়ক মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদের সভাপতি হাফেজ সাহেদুল হক কাতেবী। উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলা টিভির প্রতিনিধি ও মদিনার সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফ ই ম ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুল হক, মোঃ ফেরদৌস, আলআমিন সাব্বির, আব্দুল মতিন প্রমুখ। এ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, একটি দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা সামান্য কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশকে নেতৃত্বশূন্য করার পাঁয়তারা করছে। নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশের কথা বলেছিল। দেশের মানুষের কথা বলেছিল। অন্যায় কিছু তো বলেনি, তাহলে তাকে কেন নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হল। আবরারের হত্যা কারীদের দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। সভা শেষে আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইলাহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০