Publisher
৪ অগাস্ট ২০২৩, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত চায় বাংলাদেশে সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট

অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন ‘ভারত চায় বাংলাদেশে পরিকল্পনামাফিক সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।’ একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণের দ্বারা নির্ধারণ করা হোক এমনটাই নয়াদিল্লি আশা করে বলে জানান তিনি। স্থানীয় বৃহস্পতিবার ৩ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। খবর বাসস।

তিনি বলেন, ‘অবশ্যই, আমরা সেখানে (ঢাকা) আমাদের হাইকমিশনের মাধ্যমে (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি … আমরা আশা করছি, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তারাই নির্ধারণ করবেন।’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ তৎপর। আন্তর্জাতিক দুনিয়া নানা রকম মন্তব্য করছে, পরামর্শ দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের তৎপরতাও বেড়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারও অনেক দিন পর মাঠের প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, তাদের আশা, ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এসব বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করছেন। আন্তর্জাতিক দুনিয়াও অনেক মন্তব্য করছে। কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের ঘটনাবলির প্রতিক্রিয়া ভারতের ওপর পড়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। তিনি বলেন, ভারত চায় নির্বাচন পরিকল্পনামাফিক হোক। সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য নিয়ে মুখপাত্র কিছু বলতে চাননি। ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০