Publisher
১ জুলাই ২০২৩, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা নীতি প্রত্যাহার চেয়ে মার্কিন আদালতে বাইডেনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি: অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ, সামাজিক অবস্থান-সম্মান বিনষ্ট করার উদ্দেশ্যে অসাংবিধানিক ও অযৌক্তিক কারণ উল্লেখ করে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ ও প্রত্যাহার চেয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ স্টেট ডিপার্টমেন্টকে অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় সেক্রেটারি অব স্টেইট এন্টনী ব্লিনকেনকেও বিবাদী করা হয়েছে।

বাংলাদেশি বংশোভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড.রাব্বী আলম ওরফে মিস্টার আলম সহ তিনজন রাজনৈতিক-ব্যবসায়ী ব্যক্তিত্ব মিশিগানের ডেট্রয়েট ইষ্টার্ন ডিষ্ট্রিক অব মিশিগান, ইউএসএ কোর্টে এই মামলাটি করলেন।

মামলার অপর দু’জন বাদী হলেন, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রিজভী আলম। যিনি এক সময়ে ছাএলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি স্পেন মাদ্রীদ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। অপরজন হচ্ছেন, যুক্তরাষ্ট্র মিজোরী অঙ্গরাজ্য বঙ্গবন্ধু কমিশনের ড্বীন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শেরে আলম রাসু।

ডক্টর রাব্বী আলম জানান, সংশ্লিষ্ট মামলার কাগজপত্র রিট ও জুডিশিয়াল নোট প্রসেস গত ১৬ জুন অনলাইনে করা হয়। তবে মামলাটি ডকেটভূক্ত হয়েছে গত সোমবার ২৬ জুন। মামলার ধারা নং-ফেডারেল ৪৬৫। মামলার নাম্বার ৫:২৩-সিভি-১১৫২৩। মামলার নাম: আলম, এট অল ভি. বাইডেন, এট অল। বিজ্ঞ জাজ হলেন জাস্টিস জুডিথ ই লিভি। আর ম্যজিস্ট্রেট হলেন জাজ এলিজাবেথ এ ষ্টাফোর্ড।

তিনি জানান, দায়েরকৃত মামলা গ্রহণ করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। পরবর্তীতে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি হবে।

তিনি আরো জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপের আগে মিথ্যা অভিযোগ দেয়ায় রিপাবলিকান ছয় কংগ্রেসম্যানকে আসামি করে আগামী ৪ জুলাই অপর মামলাটিও অবশ্যই হতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০