Ritesh Beghi
৫ এপ্রিল ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূপাতিত করা মার্কিন বিমানের ছবি প্রকাশ ইরানের স্পিকারের

যুক্তরাষ্ট্রের ভূপাতিত করা একটি বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রোববার (৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ছবিতে দেখা যায় একটি বিমান পুরোপুরি ভষ্মীভূত হয়ে গেছে।

তিনি ছবিটির সঙ্গে করা পোস্টে বলেছেন, “যদি যুক্তরাষ্ট্র এমন জয় (বিমান হারানো) আরও তিনটি পায়। তাহলে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”

এরআগে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইস্ফাহানে মার্কিনিদের সি-১৩০ পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে। এ বিমানটি বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর নিখোঁজ ক্রুকে উদ্ধারের অভিযানে অংশ নিয়েছিল।

মার্কিনিদের দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবিও ইরানের

সি-১৩০ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র রোববার (৫ এপ্রিল) বলেছেন, “সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভূপাতিতের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।”

এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড’ যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আর এ যৌথ অভিযানে মার্কিনিদের একাধিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে জানান মুখপাত্র।

এদিকে গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওইদিনই পাইলটকে উদ্ধার করা হয়। এর দুইদিন পর উদ্ধার করা হয়েছে বিমানের অপর ক্রুকে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহসাই কাটছে না গ্যাস সংকট

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বিশ্ব বাঘ দিবস আজ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

১০

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৭

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১৯

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

২০