Publisher
২৩ মার্চ ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান।

এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও নৌপথে ফিরছেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। তার আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পান।

অফিস খোলার মাত্র এক দিন পরই ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় সরকারি-বেসরকারি অনেক কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে ১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা ছুটি নিয়ে অনেকেই এক সঙ্গে অফিসে যোগ দেবেন। যার কারণে অফিস-আদালতের পূর্ণ কর্মচাঞ্চল্য ফিরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

অন্যদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তাদের ছুটিও আজ শেষ হচ্ছে। ফলে মঙ্গলবার থেকে সংবাদপত্র অফিসগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১০

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

১১

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১২

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১৩

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১৪

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৫

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৬

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৭

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

২০