Publisher
১৩ নভেম্বর ২০২১, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধুখালীতে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লি. এ হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে অবস্থিত দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রতিপক্ষের হামলা ও ভাংচুরে বেশ ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক সাবেক সেনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক অভিযোগ করে জানান, ১৩ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত হামলা-ভাংচুর চালিয়েছে সাবেক দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অংশিদারী মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে কয়েকশত লোক। তারা প্রথমে প্রধান ফটকে গেট রক্ষিদের উপর হামলা করে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে অফিসে হামলা ও ভাংচুর করে। এতে গেট রক্ষিসহ ১২/১৩ জন আহত হন ও বেশ ক্ষতিসাধন হয়েছে।

হামলায় দুই জন রক্ষি গুরতর আহত হলে তাদের মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতরা সবাই দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী। অপর দিকে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৮/৯জন পাট ব্যবসায়ীদের পাওনা টাকা চাইতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে ১ জন সামন্ন আহত হয়েছে বলে পাট ব্যবসায়ীদের দাবী।

এ ব্যাপারে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন পাওনাদার চাইতেই পারেন। শিল্প প্রতিষ্ঠান ভাংচুর বা ক্ষতি সাধান প্রত্যাশিত নয়।

মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পৌঁছাই। অবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসি। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকায় মৃধা বদিউজ্জামান বাবলু সহ ১৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০