news desk
১৩ জানুয়ারী ২০২০, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্য রাতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২ আহত ৮

জাহাঙ্গীর হোসেন ঝানু :
বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে বরিশালের হুলারহাটগামী ফারহান-৯ নামে একটি লঞ্চের সংঘর্ষে অন্তসত্ত্বা মা ও ৭ বছরের শিশু নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আট যাত্রী। নিহতরা হলেন,মাহমুদা বেগম (২৫) ও তার ছেলে মমিনুল ইসলাম(৭)।গুরুতর আহত ১ যাত্রীর পা কেটে গেলে চাঁদপুর লঞ্চঘাটে চিকিৎসার জন্য নামিয়ে দেয়া হয়।বাকি আহতরা ঢাকায় এসে নামে।
রবিবার গভীর রাতে মেঘনা নদীর মাঝেরচর নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তাদের গ্রামের বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভান্ডারকাঠী গ্রামে।
নিহত মাহমুদার স্বামী রুবেল জানান, আমরা কীর্তনখোলা লঞ্চে বরিশাল থেকে ঢাকায় আসতেছিলাম ,মধ্য রাতে ঘুমন্ত অবস্থায় অন্য লঞ্চ এসে সজোরে ধাক্কা দেয় এতে আমার অন্তসত্ত¡া স্ত্রী ও ছেলের উপর লঞ্চের পাশের ভীম এসে ভেঙ্গে পরে এসময় আমার ছেলের মাথা থেতলে যায়।আমি তাড়াহুরো করে লঞ্চে থাকা চিকিৎসা কেন্দ্রে গেলে সেখানে রুম বন্ধ দেখা যায়।দরজায় ধাক্কা দিলে ভিতরে থাকা এক লোক বলেন এ রুম আমি ভাড়া নিয়েছি।যথাসময়ে চিকিৎসা না করাতে পেরে আমার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইনস্পেকটর আঃরশিদ জানান, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান-৯ লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নিচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়। পরে আহতদের মধ্যে দুইজন মারা যায় ।পুলিশ উভয়ের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লা মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০