news desk
২ জানুয়ারী ২০২১, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে, মুয়াজ্জিন গ্রেপ্তার।

 

১৪ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ । ভুক্তভোগীর বাবা অভিযুক্ত মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম রবিনের (২৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত শুক্রবার রাত ২টার দিকে চিটাগাংরোড এলাকা থেকে ধর্ষণকারী মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয় ।
সূত্র জানাযায় অভিযুক্ত মুয়াজ্জিন সোনারগাঁও থানাধীন মহজমপুর এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রাজধানীর ডেমরায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে ভুক্তভুগী ঐ ছাত্রী। অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম রবিন ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে কর্মরত থাকার সুবাদে পরিচয় হয় তাদের। পরিচিতির সুবাদে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত। এসবে রাজি না হওয়ায় গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার শুকুরশী বাজার সংলগ্ন ভূঁইয়া বাড়ি মোড়ের সামনে থেকে মাদ্রাসার দিকের যাওয়ার কথা বলে রিক্সায় উঠে সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় এম.এম টাওয়ারের পশ্চিম পাশে পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে রবিন। ঘটনার দু’দিন পর ১ জানুয়ারি ভুক্তভোগী ঐ ছাত্রী তার মাদ্রাসা শিক্ষিকাকে ঘটনাটি জানালে মাদ্রাসা শিক্ষিকা ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০