Publisher
১৪ জুন ২০২৩, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন চীনের

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে সমর্থন দিয়েছে চীন।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা স্পষ্ট করেন।

চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদক জানতে চান, ‘সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেছেন। শেখ হাসিনা বলেছেন- এটা (নিষেধাজ্ঞা) একটি গেইমের মতো। কোনো দেশের সরকারকে হটাতে তারা এ পন্থা অবলম্বন করে থাকে। মার্কিন স্যাংশনে বাংলাদেশ ভীত নয়। সেইসঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে স্যাংশন আরোপকারী দেশের কাছ থেকে কোনো পণ্য আমদানি করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওয়েনবিন জানান, জাতীয় বাস্তবতা অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি সমুন্নত রাখার জন্য বাংলাদেশকে সহায়তা করবে চীন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য আমাদের নজরে এসেছে। একটি দেশ নিজেদের বর্ণবৈষম্য, অস্ত্রের সহিংসতা ও মাদক সমস্যার প্রতি নজর না দিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাত দিয়ে বাংলাদেশসহ অনেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশি জনগণের অবস্থানের দৃঢ় অবস্থান ব্যাখ্যা করেননি, তিনি আন্তর্জাতিক জনগোষ্ঠী, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর একটি বৃহত্তর অংশের মনোভাব ব্যক্ত করেছেন।’

তিনি আরও বলেন, ‘সব ধরনের আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে আমরা বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করব। একইসঙ্গে জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্যও আমরা কাজ করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০