admim
২৬ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিম বিশ্বকে, গাজা সংকট নিরসনে ইরানের ৪ প্রস্তাব

মুসলিম বিশ্বকে, গাজা সংকট নিরসনে ইরানের ৪ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম বিশ্বকে, গাজা সংকট নিরসনে ইরানের ৪ প্রস্তাব, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্বকে, চার দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, তিনি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন।

আরাগচি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি শুধু মুসলমানদের জন্য নয়, বরং এটি সমগ্র মানবজাতির বিবেকের একটি বড় পরীক্ষা। তার ভাষায়, ‘আমাদের স্মরণ রাখা উচিত, গাজার এই বিপর্যয় ধর্ম কিংবা ভৌগোলিক সীমারেখা মানে না। তাই মানবতা, ন্যায়বিচার ও মর্যাদার প্রশ্নে সব জাতিকেই একসঙ্গে দাঁড়াতে হবে। ইতিহাস কখনো বিলম্ব ক্ষমা করে না, গাজা অপেক্ষা করতে পারে না। কাজ করার সময় এখনই।’

মুসলিম বিশ্বকে

ওআইসি সম্মেলনে তিনি ইসরায়েলি দমন-নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে চারটি সুস্পষ্ট পদক্ষেপের প্রস্তাব দেন। এগুলো হলো—ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা, রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা এবং ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে ইসরায়েলকে অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাজা কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি প্রতিরোধ, সংগ্রাম ও মানবিক মর্যাদার প্রতীক। আজ সময় এসেছে শুধু কথা বা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব পদক্ষেপ নেওয়ার।’
তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে গাজার জনগণের দুর্দশা লাঘব এবং দখলদার ইসরায়েলি নীতির বিরুদ্ধে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০