news desk
১৬ অক্টোবর ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের নিজস্ব গাড়ি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ

মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের নিজস্ব গাড়ি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর এর উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আজ শুক্রবার একটি বার্তা সংস্থাকে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, শিগগিরই অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২০ চূড়ান্ত করা হবে এবং আগামী বছর থেকেই বাংলাদেশ গাড়ি উৎপাদন শুরু করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিতসুবিশি কর্পোরেশনের প্রযুক্তিগত সহায়তায় অটোমোবাইল উৎপাদন শুরু হবে।

শিল্পমন্ত্রী জানান, একটি বৈঠকে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি তাকে বলেছেন যে, মিতসুবিশি কর্পোরেশনসহ পূর্ব এশিয়ার দেশটির অটোমোবাইল শিল্পের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী।

জাপানি রাষ্ট্রদূত আরও বলেছেন, বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেবে জাপান। বাংলাদেশে অটোমোবাইল এবং হালকা প্রকৌশল শিল্প সম্পর্কিত ভেন্ডর শিল্পের বিকাশ এবং একটি অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের ক্ষেত্রে সহায়তার প্রস্তাবও দেন ইতো নাওকি, বলেন নুরুল মজিদ মাহমুদ।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে দেশের অটোমোবাইল এবং অন্যান্য শিল্পের বিকাশের জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। যা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমদানি শুল্কের কারণে বিদেশি গাড়ি কেনায় বেশি দাম পড়ে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে গাড়ি তৈরি হলে মানুষ সাশ্রয়ী মূল্যে এটি কিনতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০