Ritesh Beghi
৯ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম হামলা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনির নিয়োগের পরপরই সোমবার (৯ মার্চ) ইসরাইল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই হামলাটি তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৩০তম পর্যায়ের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এটিই ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তর ইসরাইলের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার মাধ্যমে মোজতবা খামেনির শাসনামলের শুরুতেই আঞ্চলিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে।

এদিকে ইসরাইলি জরুরি পরিষেবা এবং সংবাদ সংস্থা এপিএফ জানিয়েছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশোন লেজিয়ন-এ একটি বাধাগ্রস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন।

এই হামলার পর পুরো অঞ্চলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: মিডলইস্ট আই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০