admim
২৬ অগাস্ট ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করব: মোদী

যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করব মোদী

অনলাইন ডেস্ক : যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করব মোদী, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের আঘাত সামনে নিয়েই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ভারতের শক্তি যতবার পরীক্ষার মুখে পড়বে, দেশ ততবারই নিজেদের দৃঢ়তা আরও বাড়াবে। মোদী সোমবার (২৬ আগস্ট) আহমেদাবাদের একটি জনসভায় এমন মন্তব্য করেন তিনি।

মোদী বলেন, যতই চাপ আসুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করতে থাকব। তার এই বক্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির দিকে ইঙ্গিত করেই দেওয়া বলেই মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহেই ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি তাদের জন্য ‘হুমকি’, আর তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আজকের দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে, সবাই নিজেদের সুবিধা দেখছে। আমরা সেটা ভালো করেই দেখছি। কিন্তু ভারতের ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক আর পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো আপস হবে না।

গান্ধীর ভূমি থেকে দেওয়া এই প্রতিশ্রুতিতে মোদী আরও বলেন, এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ছোট ব্যবসায়ী, কৃষক, পশুপালক- এদের স্বার্থ রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। চাপ যতই আসুক, আমরা আমাদের শক্তি আরও বাড়াব।

বিশ্লেষকদের মতে, মোদীর এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতি জবাব নয়, বরং দেশীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর একটি রাজনৈতিক কৌশলও। শুল্কবৃদ্ধির ফলে ভারতীয় রপ্তানি বাজারে চাপ তৈরি হলেও মোদী বোঝাতে চাইছেন- ভারত কোনোভাবেই পিছপা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০