news desk
১৬ মে ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস তাদের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দিন

নিজস্ব প্রতিবেদকঃ যারা ভাসমান, ঘর নেই, খোলা আকাশের নিচে বসবাস করেন তাদের খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই ত্রাণ সহায়তা দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব, অনেকেই আছেন যাদের ঘরে ত্রাণ পৌঁছে দেয়া বাস্তবেই সম্ভব নয়। কারণ তাদের ঘর নেই, অনেকেই ভাসমান। তাদের মধ্যে অনেক অসহায় শিশু আছে। অনেক বয়স্ক অসহায় মানুষ আছে। খুঁজে খুঁজে তালিকা করে ঈদের আগেই তাদের ত্রাণ সাহায্যের ব্যবস্থা করবেন। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ।

শনিবার (১৬ মে) তার সরকারি বাসভবন থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন

করোনা সংকটে সরকারি সহায়তা কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারি উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। সরকারিভাবে এ পর্যন্ত ১ কোটির বেশি পরিবার তথা প্রায় পৌনে ৫ কোটি মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছে গেছে। তাছাড়া ৬৪ জেলায় এক লাখ ৫৩ হাজার মেট্রিক টন ত্রাণ বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। ৮৫ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। ১৭ কোটি ৫৪ লাখ টাকার শিশু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এক কোটি মানুষের রেশনের আওতায় আনাসহ ৫০ লাখ মানুষকে ঈদের আগে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এ সহতায় কার্যক্রমে তালিকা প্রণয়ন তথা প্রণোদনা কার্যক্রমে কোনোরূপ অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ কার্যক্রমে সরকারের স্বচ্ছতা অগ্রাধিকারের অঙ্গীকার। যেই অনিয়ম করবে দলীয় পরিচয়ের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।

ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সরকার বরদাস্ত করবে না হুশিয়ার দিয়ে তিনি বলেন, ত্রাণ বিতরণে যারা অনিয়ম করবেন তারা দলীয় লোক হলেও রেহাই পাবেন না।

ঈদকে সামনে রেখে মানুষের শহর থেকে গ্রামে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে আশঙ্কা করে শপিংমল ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে ভিড় করা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকারান্তরে নিজেদের এবং চারপাশের মানুষের জীবনের গভীর অমানিশা ডেকে আনবেন। এভাবে চলতে থাকলে দুর্যোগের অন্ধকারাচ্ছন্ন অতিক্রমের জন্য অপেক্ষা করতে হবে।

করোনা সংকটে সরকারি সহায়তা কার্যক্রম তুলে ধরে বলেন, সরকারি উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। সরকারিভাবে এ পর্যন্ত ১ কোটির বেশি পরিবার তথা প্রায় পৌনে ৫ কোটি মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছে গেছে। তাছাড়া ৬৪ জেলায় এক লাখ ৫৩ হাজার মেট্রিক টন ত্রাণ বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। ৮৫ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। ১৭ কোটি ৫৪ লাখ টাকার শিশু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এক কোটি মানুষের রেশনের আওতায় আনাসহ ৫০ লাখ মানুষকে ঈদের আগে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। এ সহতায় কার্যক্রমে তালিকা প্রণয়ন তথা প্রণোদনা কার্যক্রমে কোনোরূপ অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ কার্যক্রমে সরকারের স্বচ্ছতা অগ্রাধিকারের অঙ্গীকার। যেই অনিয়ম করবে দলীয় পরিচয়ের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।

ভিডিও কনফারেন্সে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০