Ritesh Beghi
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার

সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নতুন তথ্য প্রকাশের পর থেকেই যুক্তরাজ্যে বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। খবর রয়টার্সের।

গত সেপ্টেম্বরে ম্যান্ডেলসনকে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এপস্টেইনের সঙ্গে তার বন্ধুত্বের গভীরতা স্পষ্ট হওয়ার পরই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ সরকার এই সাবেক রাষ্ট্রদূত ও এপস্টেইনের মধ্যকার যোগাযোগ-সংক্রান্ত তথ্য হস্তান্তর করার পর তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, সরকারের একজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে ৭২ বছর বয়সি  এক ব্যক্তিকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

জানুয়ারির শেষদিকে মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত ম্যান্ডেলসন ও এপস্টেইনের মধ্যকার ই-মেইল থেকে জানা যায়, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারে মন্ত্রী থাকাকালে এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছিলেন ম্যান্ডেলসন।

চলতি মাসে স্টারমারের লেবার পার্টি থেকে পদত্যাগ করেছিলেন সাবেক এই রাষ্ট্রদূত। ছেড়েছিলেন পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যপদও। অতীতে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত বলেও জানিয়েছেন। তবে এপস্টেইন ফাইলসের সর্বশেষ কিস্তিতে প্রকাশিত তথ্য নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত সপ্তাহে রাজা দ্বিতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুকেও সরকারি গোপন নথি এপস্টেইনের কাছে পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০