Ritesh Beghi
২৮ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য বানাচ্ছে ইরান। ঠিক এই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন। 

শনিবার (২৭ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি এ তথ্য জানান। সফরকালে তিনি ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে ইরান-ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে সফরটি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১০

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১১

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১২

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৩

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৪

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৫

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

১৬

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

১৭

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

১৮

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

১৯

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

২০