Publisher
২৭ মার্চ ২০২৩, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজা‌নের ১ম কর্মদিব‌সে রাজধানীর সড়কে তীব্র যানজট

 

নিজস্ব প্রতি‌বেদক: রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মব্যস্ত মানুষের সংখ্যাও। তীব্র যানজটে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একই জায়গায় দীর্ঘ সময় আটকে থেকে সময় পার করতে হচ্ছে। অফিসগামীরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। কখনোই সময়মতো কোথাও যেতে পারি না।

গত শুক্রবার রোজা শুরু হলেও সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে রবিবার পর্যন্ত রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। আজ সোমবার সরকারি বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় একসাথে খোলায় সড়কে দেখা যায় তীব্র যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে যানজট। শুধু মিরপুর সড়কেই দেখা যায়, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, শ্যামলী হয়ে আসাদগেট আসতেই যেন ঘণ্টা পার। এছাড়া ফার্মগেট, বাড্ডা, বিমানবন্দর রোডেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা বলছেন, ঢাকা শহরের যানজট প্রতিনিয়তই বাড়ছে। এখন আর সকাল, বিকাল বা গভীররাত বলে কোন কথা নেই সব সময় যানজট। আর এই অবস্থা থেকে উত্তরণের কোন পথও খোঁজা হচ্ছে না। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

আজ‌মেরী বা‌সের চালক ‌সো‌হেল বলেন, আমরা নিরূপায়। রজমানের শুরুতেই যদি এমন হয় তাহলে সামনের দিনগুলো তাহলে আর কত যানজট হবে, ভাবতে পারি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০