news desk
১৩ ফেব্রুয়ারী ২০২১, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর মান্ডায় ছুরিকাঘাতে কিশোর হত্যা

রাজধানীর মান্ডায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৭ টার দিকে মান্ডা লেটকা ফকির শাহালমের গলিতে এ ঘটনা ঘটে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে তাকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত কিশোরের নাম মোহাম্মদ হাসান (১৬)। সে মুগদার একটি ছাপাখানায় কাজ করত। এ ঘটনায় বেলাল হোসেন নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারীরা সিনিয়র এবং ব্যান্ডেজ গ্রুপের সদস্য। আটক বেলালও ব্যান্ডেজ গ্রুপের সদস্য।

মুগদা থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসা থেকে হাসানকে স্থানীয় কয়েকজন কিশোর শাহালমের গলিতে ডেকে নিয়ে যায়।

একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসানের পেটে ও গলায় গুরুতর জখম হয়। স্বজনদের সঙ্গে হামলাকারী এক তরুণ রক্তাক্ত অবস্থায় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

হাসান পরিবারের সঙ্গে মান্ডার ওই এলাকায় থাকত। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার বারারা গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।

হাসানের ভাই হাবীব অভিযোগ করে বলেন, মান্ডা এলাকার ব্যান্ডেজ গ্রুপের কয়েকজন কিশোর হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। খবর পেয়ে হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কী কারণে কেন হাসানকে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০