Publisher
৩১ মে ২০২১, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেফাজত রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: নানান প্রতিকূলতা পেরিয়ে জুনায়েদ বাবুনগরী পন্থিরা হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। হেফাজতে যারা সক্রিয় রাজনীতি করে তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনতে চলেছেন হেফাজতের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী।

হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের কমপক্ষে ৩০ নেতা আটক হয়েছেন গত একমাসে। রাজনৈতিক পদে আছেন এমন নেতাদের বাদ দিয়ে খসড়া একটি কমিটিও তৈরি করা হয়েছে। রোববার এ কমিটি ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়নি। বাবুনগরীর তৈরি করা খসড়া কমিটি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না কোনো নেতা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জুনায়েদ বাবুনগরীর অনুসারী এক নেতা বলেন, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ৩০ সদস্যবিশিষ্ট কমিটির খসড়া তালিকা তৈরি করা হয়। দলীয় পদে আছেন এমন কাউকে খসড়া কমিটিতে রাখা হয়নি।

জানা গেছে, ইসলামী দলগুলোর বলয়ে থাকা হেফাজতে ইসলামকে রাজনৈতিক রাহুমুক্ত করতে দীর্ঘদিন ধরে নানামুখী চাপ ছিল। সংকটে থাকা হেফাজতে ইসলামকে ফের রাজনৈতিক মুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হলে চাপে পড়ে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান আহ্বায়ক কমিটিকে ভেঙে আংশিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন বাবুনগরী অনুসারীরা।

৩০ সদস্যের খসড়া কমিটিতে জুনায়েদ বাবুনগরী আমির, মাওলানা নুর ইসলাম জিহাদীকে মহাসচিব এবং আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়। কমিটিতে মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মুফতি মোবারক উল্লাহ (বি-বাড়িয়া), মাওলানা আনাসসহ (ভোলা) কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়।

ওই কমিটি থেকে বাদ যাচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মানুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, মীর ইদ্রিস, মুফতি হারুন ইজহারসহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা। একইভাবে বাদ যাচ্ছেন আল্লামা আহমদ শফীর হত্যা মামলার অভিযুক্ত নেতারাও।

নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের এক নেতা বলেন, সর্বশেষ কমিটি নিয়ে বাবুনগরী বেশ বেকায়দায় ছিলেন। একপর্যায়ে বাধ্য হয়ে ওই কমিটি বিলুপ্ত করে। নতুন কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নানামুখী চাপে রয়েছেন বাবুনগরী। তাই রাজনৈতিক পদধারী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করছেন হেফাজতের বাবুনগরী অনুসারীরা।

নানা আলোচনা-সমালোচনার মধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এর আমির জুনাইদ বাবুনগরী। ২৫ এপ্রিল এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল। নতুন একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলেও সেসময় জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০