Publisher
২ জুন ২০২১, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অশ্লীল টিকটক ভিডিও বানানোর অপরাধে ৯ জন আটক

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে রাজশাহী মহানগরীকে কিশোর অপরাধ ও অশ্লীলতা মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি। সেই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুন তরুনীদের বিপদগামী করার অপরাধে ০৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের নিকট একটি গোপন সংবাদ আসে মহানগরীর বিভিন্ন স্পটে ইউটিউবে প্রদর্শনের জন্য উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া যুবক-যুবতী রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থানে অশ্লীল ও আপত্তিকর টিকটক ভিডিও বানাচ্ছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১ জুন ২০২১ সন্ধ্যা হতে রাজশাহী মহানগরীর বিশেষ বিশেষ স্পটে অভিযান শুরু করে। এসময় পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্ত্বর এলাকা হতে অশ্লীল ও আপত্তিকর টিকটক ভিডিও বানানোর অপরাধে ৯ জনকে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিশ্চিত করে পুলিশ জানায়, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল ও আপত্তিকর টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুবক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অপর দিকে দুষ্টচক্রের হাতে পড়ে অনেক নারী শ্লীলতাহানীসহ কোমলমতি শিশু-কিশোররা পাচার হচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পরাসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। টিকটক কিশোর অপরাধের মতো ঘটনা উস্কে দিচ্ছে। পুলিশ কমিশনারের নির্দেশে রাজশাহী মহানগরীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০