Publisher
২০ জুন ২০২১, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে “বৃক্ষরোপণ অভিযান-২০২১”পালিত

মনিরুজ্জামান,রাজশাহী: ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে রাজশাহীতে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগে বৃক্ষরোপণ অভিযান-২০২১ পালিত হয়েছে। রোববার সকালে আরএমপি পুলিশ কমিশনার- মতিহার থানা, কাটাখালী থানা ও বেলপুকুর থানা এলাকায় প্রায় ৭৫০ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।

এর আগে, গত ৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করেন।

অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ -এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’।
এ লক্ষে গত ১০ জুন ২০২১ হতে আরএমপিতে বৃক্ষরোপণ অভিযান ২০২১ শুরু হয়। এরই ধারবাহিকতায় আজ ২০ জুন ২০২১ সকালে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের মতিহার থানা, কাটাখালী থানা ও বেলপুকুর থানার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ অভিযান-২০২১ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতিহার থানার বিহাস চত্ত্বর ও মোহনপুর ব্রীজগামী মহাসড়কের রাস্তার ধার, কাটাখালী থানার হরিয়ান চিনিকল এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী এবং বেলপুকুর থানার বেলপুকুর বঙ্গবন্ধু গোলচত্বরে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। এ সময় পুলিশ কমিশনার মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন এবং গাছ লাগাতে, গাছের যত্ন নিতে অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভুষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ), মো: একরামুল হক, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) মো. হাফিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমূখ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০