news desk
১১ জুন ২০২০, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যান চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যানবাহন চলাচল কিছুটা সীমিতকরণে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী- সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এসময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নগরীতে ব্যাটাচালিত রিকশা ও অটোরিকশা চালকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। বৃহস্পতিবার দুপুরে তিনি তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ অনুরোধ জানান। শরিফুল ইসলাম সাগর তার পোস্টে লিখেছেন:
“গত ১ জুন ২০২০ রবিবার পরীক্ষামূলকভাবে সারাদেশে লকডাউন উঠে যায়। এরপর থেকে করনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হার দিনে দিনে বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর শাড়ি ততই বেড়ে চলেছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য হার্ডলাইনে যাচ্ছে জেলা প্রশাসন।
তারই ফলপ্রসূ হিসেবে আজ বৃহস্পতিবার হতে নতুন পদক্ষেপ নিচ্ছে জেলা আইন-শৃঙ্খলা বাহিনী। আজ সন্ধ্যা ৭.৩০ থেকে ভোর ৬ টা পর্যন্ত রাজশাহীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য বিনীত অনুরোধ করেছেন জেলা প্রশাসন। এই নিয়ম অমান্য বা ভঙ্গ কারীর বিরুদ্ধে জরিমানা বা শাস্তি উভয় প্রযোজ্য হতে পারে।
তাই আজ থেকে উক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য রাজশাহী মহানগরির ব্যাটারি চালিত গাড়ির মালিক, চালক ও গ্যারেজ মালিকদের সহযোগিতা প্রত্যাশা করছি এবং ব্যাটারি চালিত সকল ধরনের যানবাহন নির্দিষ্ট সময় পর্যন্ত চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”
প্রসঙ্গত, গত ১ জুন থেকে সরকারিভাবে লকডাউন তুলে নেওয়ার পর রাজশাহী মহানগরীতে স্বাভাবিক প্রক্রিয়ায় যানবাহন চলাচল করছে। প্রতিদিন নগরীতে অটোরিকশার জট চোখে পড়ছে। স্বাস্থ্যবিধি মেনেও চলার বালাই নেই। এমনকি অনেকে মুখে মাস্কও পরছেন না।
এর প্রেক্ষিতে বুধবার মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় ৬২টি মামলায় ৩৪ হাজার ১৭০ টাকা জরিমানা আদায় করা হয়।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১০৪ জন। এর মধ্যে মহানগরীতে আক্রান্ত ৩০ জন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

দেশে আরও কমল স্বর্ণের দাম

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১০

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

১১

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

১২

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

১৩

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

১৪

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

১৫

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

১৬

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

১৭

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

১৮

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১৯

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

২০