news desk
৫ জুন ২০২০, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে আম-লিচু নিয়ে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের যাত্রা শুরু 

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর আম-লিচু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে পণ্যবাহী ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’। শুক্রবার পশ্চিমাঞ্চল রেলের ৬টি স্টেশন থেকে ১০ টন আম, লিচুসহ কৃষিপণ্য ও প্রয়োজনীয় বৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। স্থানীয় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিকেজি আম-লিচুসহ অন্যান্য পণ্য ঢাকায় পাঠাতে যেখানে ১০ থেকে ১৫ টাকা খরচ হয়, সেখানে ম্যাংগো স্পেশাল ট্রেনে পণ্য পরিবহণে স্টেশনের দূরত্ব ভেদে খরচ পড়বে সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা। ট্রেনটিতে মোট ৬টি বিশাল আকারের ওয়াগন বা বগি রয়েছে। প্রতি বগিতে সর্বোচ্চ ৪৫ হাজার কেজি পণ্য পরিবহণ করা যাবে। দুর্ভোগ এড়াতে কুলিদেরকেও তাদের পারিশ্রমিক নির্ধারণ কেরে দেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের দেয়া তথ্য মতে, পূর্ব ঘোষণা অনুসারে ৫ জুন বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রওনা দেয়র মধ্য দিয়ে পণ্যবাহী এই ট্রেনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

এ সময় চাঁপাইনবাগঞ্জ স্টেশনে ১হাজার কেজি আম তোলা হয়। এর পর কাকনহাট স্টেশনে ৪০০ কেজি, রাজশাহী স্টেশনে ২ হাজার ৬৯৫ কেজি ও সারদা স্টেশনে ৫০০ কেজি, আড়ানী স্টেশন থেকে ১ হাজার ১১০ কেজি ও আব্দুলপুর থেকে ৪হাজার ৩১০ কেজি আম ও লিচুসহ প্রয়োজনী বৈধ মালামাল তোলা হয়। পণ্যগুলো পরিবহণবাবদ রেল আয় করে ১২ হাজার ১শ ৬৮ টাকা।

ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছোবে রাত ১টায়। এদিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ‘ম্যাংগো স্পেশান’ ট্রেনটি রাত্রি ২টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিবে। ট্রেনটি রাজশাহী স্টেশনে এসে পৌছাবে সকাল ৮ টা ৩৫ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতির পর ৮টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে।

পশ্চিমাঞ্চল রেলের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (পাকশি) বলে, করোনা পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের আম-লিচুসহ কৃষি ব্যবসায়ীরা যাতে ক্ষতির মুখে না পড়ে সেই বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে পণ্যবাহী ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনে অত্যন্ত কম খরচে কৃষিপণ্যসহ বৈধ মালামাল ঢাকা অঞ্চরে নিয়ে যাওয়া যাবে। কুরিয়ার সার্ভিসে যেখানে ১০ থেকে ১৫ টাকা কেজিতে আম-লিচুসহ অন্যান্য মালামাল নিয়ে যায়, সেখানে বাংলাদেশ রেল কৃষকদের সুবিধার্থে ভর্তুকি দিয়ে তাদের পণ্য ঢাকায় পাঠানেরা ব্যবস্থা করেছেন। ম্যাংগো স্টেশাল ট্রেনের মাধ্যমে প্রতি কেজি আম ঢাকায় পাঠাতে স্টেশনের দূরত্ব ভেদে ভাড়া পড়বে সর্বনিম্ন ১ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৩০ পয়সা।

রেলের এই কর্মকর্তা আরো জানান, স্টেশনে পণ্য নামার পর কুলিরা যাতে সমস্যা সৃষ্টি না করে সেই জন্য তাদের সাথে বসা হয়েছে। তারা সহযোগীতা করবে বলেছে। প্রতি কেরেট আম বা লিচু ট্রেন থেকে নামিয়ে স্টেশনের দরজা পর্যন্ত পৌছে দিতে তারা ১০ টাকা নেবে। প্রতি কেরেটে থাকে প্রায় ২৫ কেজি আম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০