news desk
১ এপ্রিল ২০২০, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালের চিকিৎসকের সাথে মেয়র ও সাংসদের মতবিনিময়

রাজশাহী : করোনা পরিস্থিতি মোকাবেলা ও সাধারণ মানুষদের চিকিৎসা সেবা ঠিক রাখতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা চিকিৎসকবৃন্দ রোগীদের চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করুন। এ সময় মেয়র চিকিৎসকদের তাদের ব্যক্তিগত চেম্বার বন্ধ না রেখে সেখানে রোগী দেখার আহŸান জানান।

সভায় হাসপাতাল পরিচালনা পর্ষদ সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, এই দুঃসময়ে চিকিৎসকরা যেভাবে এগিয়ে এসেছেন সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সুরক্ষায় পিপিই সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে। আমরা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো।

সভা পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ ও বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নওশাদ আলী। রামাকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক ডা. নাসিম আখতার এরিনা, রামেক স্বাচিপ শাখার সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মাহবুবুর রহমান খান বাদশাহসহ রামেকের বিভিন্ন বিভাগ ও ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০