Ritesh Beghi
২ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার অভিযোগ, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন অভিযোগ করছেন। খবর তাসের

তার দাবি, ন্যাটোর বাড়তে থাকা সামরিক ব্যয় ও মহড়া এ আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। মারিয়া বলেছেন, পরিসংখ্যানই প্রমাণ করে—ন্যাটো আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

ন্যাটোর ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির পেছনে জোটটির ভূমিকাই স্পষ্ট হয়ে উঠেছে।

জাখারোভা জানান, ২০২৫ সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১.৬৪ ট্রিলিয়ন ডলারে, যা ৩২টি সদস্য দেশের সম্মিলিতভাবে বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। তিনি প্রশ্ন তোলেন, এত বড় ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে।

রাশিয়ার এ কর্মকর্তার দাবি, গত বছর ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সদস্য দেশগুলো পৃথকভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব মহড়ায় অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন।

তার অভিযোগ, এসব কার্যক্রমে কেবল প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা জোটটির ‘আগ্রাসী মনোভাব’ নির্দেশ করে। ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন জাখারোভা।

একই সঙ্গে ন্যাটোর বিভিন্ন অভিযোগে যেমন আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলার বিষয়েও প্রশ্ন তোলেন। রাশিয়ার এ বক্তব্য নতুন করে ন্যাটো-রাশিয়া উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০