Publisher
২২ জুন ২০২১, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিকশা-ভ্যান বন্ধ করা হলে জীবিকা হারাবে ৫০ লক্ষ পরিবার

নিজস্ব প্রতিবেদক: তুঘলকি কায়দায় ব্যাটারি চালিত রিকশা-ভ্যান বন্ধ করা হলে ৫০ লক্ষ পরিবার জীবিকা হারিয়ে বুভুক্ষ অবস্থায় পড়বে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় এ দাবি করা হয়। সভায় ​সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।

বক্তৃতা করেন সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পলিটব্যুরো সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনোয়েদ সাকি, সম্পাদক বাচ্চু ভুইয়া ও মনিরুদ্দিন পাপ্পু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী ও জহিরুল ইসলাম এবং সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার।

সভায় গৃহীত এক প্রস্তাবে সারাদেশে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান নিষিদ্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে একই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। প্রস্তাবে বলা হয়, করোনার এই মহামারীরকালে অসংখ্য মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, ৬২ শতাংশ মানুষ আয়-রোজগার হারিয়েছে ৫২ শতাংশ মানুষ খাদ্য গ্রহণ কমিয়ে দিয়েছে। এই অবস্থায় ওই সিদ্ধান্ত নতুন সংকট তৈরি করবে।

প্রস্তাবে আরো বলা হয়, রিকশা, ব্যাটারি, মোটর আমদানি করে ব্যবসায়ীরা, বিক্রি করে দোকানদার ব্যবসায়ীরা, সেগুলো আমদানি ও বিক্রি বন্ধ না করে রিকশা নিষিদ্ধ অমানবিক। দরিদ্র কর্মহীন মানুষ এনজিওসহ বিভিন্নভাবে ঋণ নিয়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ করে রিকশা কিনে চালিয়ে যখন জীবিকা চালাচ্ছে তখন সরকারের এই সিদ্ধান্ত কোনক্রমেই শ্রমজীবী রিকশা চালক-মালিকরা মেনে নেবে না। বাম জোটের পক্ষ থেকে ব্যাটারি রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়।

বিক্ষোভ সমাবেশ : ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে আগামীকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করবে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। পৃথক বিবৃতিতে সংগঠন দু’টির পক্ষ থেকে কর্মসূচী সফল করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে বুয়েট প্রস্তাবিত রিকশাবডি, গতি নিয়ন্ত্রক, উন্নত ব্রেকসহ ব্যাটারিচালিত রিকশা রাস্তায় চলতে দেওয়ার দাবি জানানো হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০