Publisher
২৮ মে ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার দেশে আসছে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক: রোববার দেশে আসছে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার ও বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ টিকা। দেশে ব্যবহারের অনুমোদন পাওয়ার দিনই এই টিকার প্রথম চালান আসার সুখবর মিলল।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাইজারের মোট ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে আগামী রোববার। ওই দিন রাত ১১টা ২০ মিনিটের দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চালানটি আসবে।

দুই ডোজের এই টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সীদের ব্যবহারযোগ্য। তবে বাংলাদেশে সরকারের ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের এ টিকা দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

টিকাটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায়। তবে পাঁচ দিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং দুই ঘণ্টা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকার গুণাগুণ ঠিক থাকে।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এ টিকা প্রয়োগ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০