news desk
২০ অগাস্ট ২০২০, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাব-১০ এর অভিযানে ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে ০১টি বিদেশী পিস্তলসহ ০৩ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধিঃ 
ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে ০১টি বিদেশী পিস্তলসহ ০৩ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব ১০ এর বিশেষ প্রেস ব্রিফিং এ জানায়, ২০ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক সোয়া একটার সময় সিপিএসসি, র‌্যাব-১০ এর কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার দারুস সালাম থানাধীন ১৩বি/এ, ২য় কলোনী, মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় ০১টি ৭.৬৫ বিদেশী পিস্তল (মেড ইন আমেরিকা), ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড অ্যামুনিশনসহ ০৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ আব্দুর রশিদ(৫৭), পিতা- মৃতঃ মহর আলী আকন্দ, সাং- শেখবাড়ী, থান+জেলা- জামালপুর, মোঃ মুরাদ হোসেন(৩৫), পিতা- মৃতঃ লিয়াকত আলী, সাং- ফাউকাল, থানা- গাজীপুর সদর, জেলা- গাজীপুর, এবং মোঃ সিদ্দিক(৪৮), পিতা- আকফাত আলী বেপারী, সাং- ফুলেরছরি, থানা- আগৈলঝড়া, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৭ টি মোবাইল ফোন, ০৯ টি সিম কার্ড ও নগদ ১,০২০/- (এক হাজার বিশ) টাকা জব্দ করা হয়।


র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী পেশাদার অস্ত্র ব্যবসায়ী । তারা অবৈধ অস্ত্র বিক্রয় করে এক শ্রেণীর মানুষদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় সহায়তা করে আসছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে অস্ত্র বিক্রি মাধ্যমে সন্ত্রাসীদের হত্যা,চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সহায়তা করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০