news desk
৩০ জানুয়ারী ২০২০, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাসিবুল ইসলাম (২৬) নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।
বুধবার (২৯ জানুয়ারি) রংপুর র‌্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হাসিবুল স্থানীয় পূর্ব ফকিরপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা চৌরাঙ্গী বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য হাসিবুল ইসলামকে আটক করা হয়। সে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্য অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতো। সে পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করত। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতো এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুল ইসলাম তার কর্মকান্ডের কথা স্বীকার করেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০