Publisher
১১ জানুয়ারী ২০২৪, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শপথ নিলেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ বার এবং মোট পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে সই করেন।

তারা হলেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এরইমধ্যে অধিকাংশ সদস্যই বঙ্গভবনে প্রবেশ করেছেন।

পূর্ণমন্ত্রীর তালিকায় থাকা ২৫ জনের মধ্যে রয়েছেন-

আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)। টেকনোক্র্যাট ক্যাটাগরিতে ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন।

প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন-

বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০