news desk
৩ মার্চ ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহবাগে পুলিশের ওপর হামলার অভিযোগে সাত আসামির জামিন নামঞ্জুর

রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় সাত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তী।

গত ২৭ ফেব্রুয়ারি সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত শুনানি শেষে প্রত্যেকের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন। একইসঙ্গে তাদের জামিন শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো মশাল মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ থানার সামনে গেলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

এরপর পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের উপপরিদর্শক মিন্টু মিয়া বাদী হয়ে পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭/১০৯ ধারায় সাত আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। পরে প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল থেকে আটকদের গ্রেফতার দেখানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০