Publisher
২৭ জানুয়ারী ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন, শিশুরা আগামী দিনে দেশের কান্ডারী হবে। শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধনীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি আবাসিক প্রতিষ্ঠানের নিবাসী শিশুদের অংশগ্রহণে দু’দিনব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় ঢাকার বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তাফা কামাল।

মন্ত্রী বলেন, শিশুদেরকে সমাজের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য আমাদের যত প্রয়াস সেগুলোকে সার্থক ও সফল ভাবে প্রয়োগ করতে হবে। তারা সমাজের সমান অংশীদার মানুষ হবে এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে। বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে তারা আত্মনিয়োগ করবে, এবং সেই সোনার বাংলা গড়ার কারিগর হবে।

দিপু মনি বলেন, ভিন্নভাবে সক্ষম শিশুরা রয়েছে তাদের জন্যও আমরা জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করবো। তারাও পিছিয়ে থাকবে না, তাদেরও শারীরিক মানসিক বিকাশের জন্য এই আয়োজনগুলো নিয়মিতভাবে করবো।

মন্ত্রী শিশুদের উদ্দেশ্যে বলেন, আমাদের জীবনটাকে সুন্দর করবার জন্য আমাদের দেশ-মাতৃকাকে ভালবাসতে হবে। দেশকে ভালবেসে আমরা আমাদের এই দেশটাকে উন্নত করবো, এই জন্য আমাদের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতার জীবন থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে হবে। বঙ্গবন্ধুর জীবনের ত্যাগ ও সংগ্রামের যে আদর্শ, সেটি যেন আমরা আত্মস্থ করতে পারি, বুঝতে পারি এবং সেটি আত্মস্থ করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।

পরে মন্ত্রী দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০