news desk
১৭ অক্টোবর ২০২০, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ধর্ষণ বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ জনতা সমাবেশ ও মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : সারা দেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ জনতা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের সভাপতিত্বে এবং প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক অবিনাশ আচার্য, কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা আক্তার, কাউন্সিলর ছাদ উদ্দিন, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব, সাংবাদিক মামুন আহমেদ, কিশোরী ক্লাবের সভাপতি সুচিত্রা দেব, স¤পাদক পলি দেব, পিংকি দাশ প্রমুখ। এছাড়াও এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ছেলে মেয়েরা এখনো বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত আছে তারা যেনো এখন থেকে সব ধরণের কাজ বাদ দিয়ে নিজের বাবা ও মায়ের কাছে ফিরে যায়। ছেলে ও মেয়ে বাইরে কি করছে সে দিকে বাবা/মায়ের নজর বাড়াতে হবে। নারীরা এদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের নিরাপত্তার দিকটি বিবেচনায় নেবেন। ইদানিং কিশোর বয়সী অনেকেই অনলাইনে না বুঝে অপরাধে জড়িয়ে যাচ্ছে। পরিবার সঠিকভাবে দায়িত্বপালন করতে পারছে না। বক্তারা আরো বলেন, আমরা যখন রাস্তায় বের হই তখন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে ও আমাদের ছেলে/মেয়ের নিরাপত্তার কথা ও চিন্তা করতে হবে। তারা যেনো বাইরে কোন বিপদে পড়লে সাথে সাথে পুলিশের “৯৯৯” এ ফোন দিয়ে জানাতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০