news desk
১২ এপ্রিল ২০২০, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচেতন করতে গিয়ে মাথা ফাঁটলো সেচ্ছাসেবীর

 নিজস্ব প্রতিনিধিঃ

করোনাভাইরাস পরিস্থিতি বদলে দিয়েছে গোটা বিশ্বকে। বদলে যাচ্ছে মানুষের আচার-আচরণও। সংক্রমিত হয়ে প্রাণ হারানোর ভয়ে কমে যাচ্ছে মানবিক বোধও। সেজন্যই কিনা গোটা বিশ্বের নানা প্রান্তে এখন নানা হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটছে।এমন টাই ঘটলো রাজধানী ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা(রহমালিরচর) গ্রামে।

কেরানীগঞ্জ কে ভাবা হচ্ছে দেশের অন্যতম সেরা করোনা হট-স্পর্ট। লক ডাউন করা হয়েছে কেরানীগঞ্জের অধিকাংশ এলাকা। আর যে সকল এলাকা এখনো লক ডাউন ঘোষণা করা হয়নি তারাও আছে ভীতিতে। যে কোন সময় হয়ে যেতে পারে লক ডাউন। তবে লক ডাউন না হলেও সব এলাকার লোক জনই নিজ উদ্যোগ মানুষের অবাদ বিচরণ সীমিত করেছে। পুলিশের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে কাজ করছে সেচ্ছাসেবীরা। আর এরই মাঝে ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা।

গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে এলাকাবাসী জানতে পারে তাদের গ্রামের জনৈক আব্দুল আলীর বাড়ীতে এক জন অপরিচিত লোক অবস্থান করছেন। এলাকাবাসীর আপত্তি মুখেও কোন প্রকার সেফটি ছাড়াই সে মহল্লায় ঘুরাঘুরি করছিলো। ব্যাপারটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব ও সেচ্ছাসেবী পিয়ার আলী মাদবর জানলে তার বাড়ীতে গিয়ে তাকে ঘরে থাকতে নতুবা এলাকা ছাড়তে বলেন। পরে দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল আলীর ছেলে শাহ সুলতান তার হাতে থাকা রড দিয়ে পিয়ার আলীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় তাকে হাসপাতালে প্রেরণ করে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। অত:পর পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এতে আব্দুল আলীর চার ছেলে আহত হয়। আহতরা হলো শাহপরান (৩২), শাহ আলী মাষ্টার(২৫), শাহ সুলতান(২৭) ও শাহ আলম(১৭)।

প্রত্যক্ষদর্শী জহির উদ্দীন জানান, করোনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল আলীর এক ছেলে পিয়ার আলীকে রড দিয়ে মাথায় আঘাত করলে তার মাথায় গর্ত হয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উপর চড়াও হয়ে তাদের মারধর করে।

এ বিষয়ে আব্দুল আলী জানান, পুর্ব শত্রুতার জেড়ধরেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে পিয়ার আলীর স্ত্রী জানান, আমার স্বামী কে খুন করার উদ্যেশ্য মাদক কারবারিরা আমার স্বামীর মাথায় আঘাত করেছে। আমার স্বামীর মাথায় ১৪ টি শিলাই হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ঢাকা থেকে আসা যুবকটিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলছিলেন। কিন্তু সে স্থানীয় লোকজনের কথা না শুনে বাহিরে ঘোরাঘুরি করছিল। এই নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি ও ঝগড়া হয়ে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় কোন প্রকার অভিযোগ বা মামলা হয়নি। সকলেই মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা শেষে যার যার অবস্থানে অবস্থান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০